News Flash

  • Home
  • প্রধান খবর
  • বীরভূমে ট্রাকের চাকায় পিষে মৃত্যু ৪ মহিলা শ্রমিকের, আহত কমপক্ষে ১১ জন
Image

বীরভূমে ট্রাকের চাকায় পিষে মৃত্যু ৪ মহিলা শ্রমিকের, আহত কমপক্ষে ১১ জন

রামপুরহাট, ৬ ফেব্রুয়ারি (হি.স.): বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কের ওপর ট্রাকের ধাক্কায় টেম্পো উল্টে, সেই ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল ৪ মহিলা শ্রমিকের। আহত হয়েছেন টেম্পোর চালক-সহ ১১ জন। ধান পোঁতার জন্য ১৫ জন শ্রমিক টেম্পোয় চড়ে রামপুরহাটের চিতুরি গ্রাম থেকে মাড়গ্রামে যাচ্ছিলেন। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের মনসুবা মোড়ে টেম্পোয় ধাক্কা মারে বেপরোয়া ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো উল্টে যায়, এরপর ট্রাকের চাকায় পিষে ৪ মহিলা শ্রমিকের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকের সন্ধান চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ রামপুরহাট ১ ব্লকের চিতুরি গ্রাম থেকে শ্রমিকরা বেড়িয়েছিলেন মাড়গ্রামের উদ্দেশে। সেখানে তাঁরা ধান রোপণের কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। অন্যান্য দিনের মতো এদিনও ১৫ জন শ্রমিক মিলে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে মাড়গ্রাম যাচ্ছিল। ভোরের আলো তখনও ভালোভাবে ফোটেনি। মেঘলা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ভ্যানের আলো না থাকায় দৃশ্যমানতা অতি কম ছিল। অন্যদিকে, মল্লারপুরের দিক থেকে জাতীয় সড়ক ধরে আসছিল ৬-চাকার একটি ট্রাক। আচমকাই তা টেম্পোকে ধাক্কা দেয়। সকলে ছিটকে পড়ে যান। এর পর তিন মহিলাকে পিষে দিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রাসমনি সর্দার, লীলা লেট ও রাখি সর্দারের। এছাড়া একজনের মৃত্যু হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। জখম হয়ে ১১ জন সেখানে ভর্তি।

Releated Posts

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top