News Flash

  • Home
  • দেশ
  • স্কুটারে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩ জন
Image

স্কুটারে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩ জন

উধমপুর, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের উধমপুরের ভেনাস চকের কাছে স্কুটারে একটি গাড়ির ধাক্কায় পরিবারের চার সদস্য আহত হয়েছে। তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ২ বছরের শিশু মারা যায় এবং একটি শিশুকে জম্মুতে রেফার করা হয়।

তথ্য অনুযায়ী, রবিবার রাতে রামনগরের বিরনু গ্রামের বাসিন্দা অশোক কুমার তার পরিবারের সঙ্গে বাড়ির দিকে স্কুটিতে করে ফিরছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি স্কুটিতে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুই শিশু ও এক মহিলাসহ আহত হয় চারজন। আহতদের অবিলম্বে জিএসসি উধমপুরে নিয়ে যাওয়া হয় যেখানে দুই বছর বয়সী রাখু নামে এক শিশু মারা যায়, অপর শিশুটিকে গুরুতর অবস্থার কারণে জম্মুতে রেফার করা হয়েছে। পুলিশ মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top