News Flash

  • Home
  • দিনের খবর
  • কানপুরে গাড়ি উল্টে ও নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু ৬ জনের, প্রাণে বেঁচে গেল দু’টি শিশু
Image

কানপুরে গাড়ি উল্টে ও নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু ৬ জনের, প্রাণে বেঁচে গেল দু’টি শিশু

কানপুর, ৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় যাত্রীবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পড়ল নর্দমায়। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও ওই গাড়িতে দু’টি শিশু ছিল। সেই শিশু দু’টি প্রাণে বেঁচে গিয়েছে। সোমবার ভোররাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ৬ জন ডেরাপুর ও শিবরাজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোররাতে সিকান্দ্রা থানার অন্তর্গত জগন্নাথপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। একটি গাড়িতে মোট ৮ জন ছিলেন, তিলক অনুষ্ঠান থেকে ফিরছিলেন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে উল্টে যায়, তারপর নর্দমায় পড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top