ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। নয়াদিল্লির তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো সেইকোকাই অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। উক্ত ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এ ত্রিপুরা থেকে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন-এর উদ্যোগে ১০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে ও দুর্ধর্ষ লড়াই করে রাজ্যের জন্য ১টি স্বর্ণ সহ সর্বমোট ৮টি পদক অর্জন করে ও অভূতপূর্ব সাফল্য নিয়ে আসে। রাজ্য ক্যারাটে দলের এই দারুন সাফল্যে সারা রাজ্যের ক্যারাটে খেলোয়াড় ও অভিভাবকদের মনে খুশির হাওয়া বইছে l এই সাফল্যের নিরিখে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন-এর পক্ষ থেকে পদকজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে । টিম কোচ ও ম্যানেজার বাপন চক্রবর্তী এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

সর্বভারতীয় ক্যারাটেতে ত্রিপুরার দারুন সাফল্য
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















