News Flash

  • Home
  • খেলা
  • সর্বভারতীয় ক্যারাটেতে ত্রিপুরার দারুন সাফল্য
Image

সর্বভারতীয় ক্যারাটেতে ত্রিপুরার দারুন সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। নয়াদিল্লির তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে  অনুষ্ঠিত হয়ে গেলো সেইকোকাই অল ইন্ডিয়া  ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। উক্ত ন্যাশনাল ক্যারাটে  চ্যাম্পিয়নশিপ এ ত্রিপুরা থেকে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন-এর উদ্যোগে ১০ জন প্রতিযোগী ও  প্রতিযোগিনী অংশগ্রহণ করে ও দুর্ধর্ষ লড়াই করে রাজ্যের জন্য ১টি  স্বর্ণ সহ সর্বমোট ৮টি পদক অর্জন করে ও অভূতপূর্ব সাফল্য নিয়ে আসে। রাজ্য ক্যারাটে দলের এই দারুন সাফল্যে সারা রাজ্যের ক্যারাটে খেলোয়াড় ও অভিভাবকদের মনে খুশির হাওয়া বইছে l এই সাফল্যের নিরিখে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন-এর পক্ষ থেকে পদকজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে । টিম কোচ ও ম্যানেজার বাপন চক্রবর্তী এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top