News Flash

  • Home
  • দেশ
  • বহরমপুর থানার চালককে মারধরের অভিযোগ, গ্রেফতার এক
Image

বহরমপুর থানার চালককে মারধরের অভিযোগ, গ্রেফতার এক

মুর্শিদাবাদ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : সাইকেল রাখা নিয়ে বিবাদের জেরে বহরমপুর থানার অস্থায়ী চালককে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত স্বর্ণময়ী এলাকায়। আহত ব্যক্তির নাম দিব্যেন্দু ভট্টাচার্য । তিনি বহরমপুরের গোরাবাজার এলাকার বাসিন্দা। অভিযুক্তের বহরমপুরে ‘বণিক মেটালস’ নামে একটি দোকান রয়েছে।

সূত্রের খবর, রবিবার সকালে তিনি স্বর্ণময়ী এলাকার বাজারে এসেছিলেন। কেনাকাটা করার সময় দোকানের সামনে সাইকেল ও মোটরসাইকেল রাখা নিয়ে অন্য এক দোকানের মালিকের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। সেই সময় হঠাৎ এক ব্যক্তি এসে ছুরি নিয়ে দিব্যেন্দুকে আক্রমণ করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। আহত ব্যক্তি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top