News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে প্রবেশের পথে কনটেইনার গাড়ি থেকে নেশা সামগ্রী সহ আটক এক নেশা কারবারী
Image

রাজ্যে প্রবেশের পথে কনটেইনার গাড়ি থেকে নেশা সামগ্রী সহ আটক এক নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৪ ফেব্রুয়ারি: গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় পাচা‌রের প‌থে বাজা‌রিছড়া থানা‌ধীন চুরাইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের হা‌তে ধরা পড়ল প্রায় কুড়ি লক্ষা‌ধিক টাকার নেশা জাতীয় কফ সিরাফ। এই ঘটনায় গা‌ড়ি চাল‌কেও আটক ক‌রে‌ছে পু‌লিশ।

এ ম‌র্মে গেট ইনচার্জ প্রণব মি‌লি জানান যে র‌বিবার সকা‌লে এএস-ইউপি-২১- সি এন ৭৬৫৬ নম্ব‌রের এক‌টি শীতবস্ত্র বোঝাই মা অন্নপূর্ণা ‌বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট সংস্থার ক‌ন্টেনার গা‌ড়ি চুরাইবা‌ড়ি‌ পু‌লিশ চেক গে‌টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি তল্লা‌শি ক‌রে কর্তব‌্যরত পু‌লিশ। এ‌তে বি‌ভিন্ন শীত ব‌স্ত্রের আড়াল থে‌কে বা‌রো কার্টু‌নে ১৯২০ বোতল নেশা জাতীয় কফসিরাফ এস্কাফ উদ্ধার হয়েছে। যার কা‌লোবাজারী মুল‌্য কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার মত হ‌বে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় জ‌ড়িত থাকার দা‌য়ে আটক করা হয়ে‌ছে গা‌ড়ি চাল‌কেও।তার নাম গুলফাম আলী। তার বা‌ড়ি উত্তরপ্রদে‌শে। পু‌লিশ সুনি‌র্দিষ্ট ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে। ধৃত‌কে সোমবার আদাল‌তে সোপর্দ করা হ‌বে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top