News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের মির্জাপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত ২ বাইক আরোহী
Image

উত্তরপ্রদেশের মির্জাপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত ২ বাইক আরোহী

মির্জাপুর, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মির্জাপুরে ট্রাক্টরের ধাক্কায় ২জন বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আহরাউড়া থানা এলাকার কুদারন-আধওয়ার সড়কের একটি কালভার্টের কাছে একটি ট্রাক্টরের ধাক্কায় ২জন বাইক আরোহী যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতরা হলেন, অরবিন্দ (২৬) এবং দীপক (২৫)।

পুলিশ জানিয়েছে ২জন শনিবার রাতে বাইকে করে গ্যাস সিলিন্ডার নিয়ে আহরাউড়া থেকে বাড়ি ফিরছিলেন। কুদরান খাল কালভার্টের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর আচমকাই তাদের বাইককে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ২ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top