News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোমান হরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির বিরুদ্ধে মানবাধিকার কমিশনে নালিশ এবং এনসিসি থানায় মামলা
Image

রোমান হরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির বিরুদ্ধে মানবাধিকার কমিশনে নালিশ এবং এনসিসি থানায় মামলা

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: বাংলা হরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্র ছাত্রীদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে। তাতে ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরীর বিরুদ্ধে মানবাধিকার কমিশনে নালিশ এবং এনসিসি থানায় মামলা রুজু করেছেন টিএসএফের সহ সভাপতি জন দেবর্বমা। বৈষম্যমূলক আচরণ এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য পর্ষদ সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

টিএসএফের সহ সভাপতি জন দেবর্বমা পুলিশ ও মানবাধিকার কমিশনে লেখেছেন, গত ২০২২ সালে সেপ্টেম্বর মাসে টিবিএসই-তে ককবরক ভাষার প্রশ্নপত্রটি রোমান এবং বাংলা উভয় স্ক্রিপ্টে ছাপানোর অনুরোধ পর্ষদের সচিবের কাছে টিএসএফের তরফ থেকে জমা দেওয়া হয়েছিল। তাছাড়া, রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেছেন কোনো শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে বাংলা লিপিতে ককবরক ভাষায় উত্তর লিখতে নির্দেশ দেওয়া হয়নি। 

তবুও পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্র ছাত্রীদের রোমান হরফে পরীক্ষা দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন। তারই বিরোধিতা করে  ড. ধনঞ্জয় গণ চোধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মানবাধিকার কমিশনে নালিশ এবং এনসিসি থানায় মামলা দায়ের করেছেন তিনি।

Releated Posts

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top