News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারীদের উপর ক্রমবর্ধমান নির্যাতন নিয়ে সরব প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস
Image

নারীদের উপর ক্রমবর্ধমান নির্যাতন নিয়ে সরব প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি : রাজ্যে সুশাসন নেই। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব বলেন, মুখ্যমন্ত্রীকে ১০টি চিঠি দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী সময় দেননি। তিনি বলেন, রাজ্যে সুশাসনের বিভিন্ন ধাপের প্রচার করছে বিজেপি। তবে প্রকৃতপক্ষে রাজ্যে সুশাসন নয়, কুশাসন হচ্ছে। রাজ্যে কোনোভাবেই মহিলারা সুরক্ষিত নয় বলে অভিযোগ করেছেন তিনি।

এদিন পান্না দেব আরও বলেন, যেখানে বিজেপি সরকারের আমলে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন সুরক্ষিত নয়, সেখানে অন্যান্য মহিলারা কতটুকু সুরক্ষিত থাকবে সেটা বলাবাহুল্য। এদিন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয় বার বার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চিঠি দিলেও সেটি সম্ভব হয়না। এদিন পান্না দেব তথ্য তুলে ধরে বলেন, রাজ্যে বিজেপি সরকার বলছে সুশাসন চলছে, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিদিনই নারীদের উপর অপরাধ বৃদ্ধির খবর মিলছে। এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যে নারীদের উপর অপরাধ বৃদ্ধির বিভিন্ন তথ্য প্রকাশ করে, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবী জানানো হয়েছে। 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top