News Flash

Image

অরুন্ধতিনগর পুলিশ মাঠে রান ফর ইউনিটি

আগরতলা, ২ ফেব্রুয়ারি: ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যব্যাপী অনুষ্ঠিত হচ্ছে রান ফর সোসাইটি। এরই অঙ্গ হিসেবে আজ আগরতলা অরুন্ধতিনগর পুলিশ গ্রাউন্ড থেকে রান ফর ইউনিটি শুরু হয়েছে।এতে ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়েছে। 

এদিন পশ্চিম জেলার বিভিন্ন থানার পুলিশ সহ খেলোয়াররাও অংশগ্রহণ করেছেন। পুলিশ জনগনের বন্ধু, এই বার্তা কে সামনে রেখেই এদিন সারা রাজ্যে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। 

তাছাড়া, এদিন পাঁচ কিলোমিটার দৌড় অতিক্রম করে পুনরায় পুলিশ মাঠে গিয়ে শেষ হয়। রাজ্যের বিভিন্ন খেলোয়াড় সহ পুলিশ কর্মীরা এই দৌড়ে অংশ নিয়েছেন। খেলোয়ারদের মধ্যে প্রথম ১০ জন পুরুষ এবং প্রথম ১০ জন মেয়েদের পুরস্কৃত করা হয়। পুলিশ কর্মীদের মধ্যেও অংশগ্রহণকারী দশজনকে পুরস্কৃত করা হয়। মোট পুলিশ ও সাধারণ খেলোয়ার মিলে 300 জন অংশগ্রহণ করেছে করেছেন।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি রেঞ্জ মঞ্চা়ক ইপ্পার, পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে সহ আরও অনেকে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top