News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডুয়ার্সে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা, এই প্রয়াসে খুশি শিক্ষার্থীর
Image

ডুয়ার্সে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা, এই প্রয়াসে খুশি শিক্ষার্থীর

নাগরাকাটা, ২ ফেব্রুয়ারি (হি.স.): ডুয়ার্সের জঙ্গলপথের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজেদের গাড়িতে করেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বন দফতরের কর্মীরা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন রেঞ্জের বন কর্মীরা পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। রেঞ্জগুলির কাছে নিজেদের পর্যাপ্ত গাড়ি না থাকায় বাইরে থেকে গাড়ি ভাড়া করতে দেখা যায় বন দফতরকে। বন কর্মীদের এই প্রয়াসে খুশি প্রকাশ করেছেন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।

শুক্রবার সকালে নাগরাকাটা ব্লকের ডায়না রেঞ্জের অন্তর্গত খেরকাটা গ্রাম থেকে মোট ১৭ জন পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেয় বন দফতরের দু’টি গাড়ি। নাগরাকাটার দু’টি পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সঙ্গে ছিলেন বন কর্মীরা। জঙ্গল লাগোয়া ওই রাস্তার বিভিন্ন স্থানে বনকর্মীদের কড়া নজরদারিও লক্ষ্য করা গিয়েছে। শুধু খেরকাটাই নয়, এদিন ডুয়ার্সের বামনডাঙ্গা, বড়দিঘি, খুংলুং বস্তি, আপার কলাবাড়ি, জ্বালাপাড়া, ডুডুমারি, আলেববস্তি, ডায়না বস্তি, গোসাইয়েরহাট, মোগলকাটার মতো বিভিন্ন হাতি উপদ্রুত এলাকার পড়ুয়াদেরও বন দফতর নিজেদের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top