News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের গেইটে  তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের গেইটে  তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা

আগরতলা,২ ফেব্রুয়ারি: শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের গেইটে  তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেন স্কুল পড়ুয়ারা।

জানা গিয়েছে, মেলাঘর কলমক্ষেত পশ্চিমপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয় শিক্ষক  স্বল্পতায় ভুগছে। শিক্ষক স্বল্পতায় জেরে বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে। এরই মধ্যে বিদ্যালয়ের জনৈক শিক্ষক লিটন ঘোষকে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, শিক্ষক লিটন ঘোষকে বিদ্যালয় থেকে বদলি করা যাবে না।  অবরোধের জেরে যানচলাচল স্তব্দ হয়ে পরে। এদিকের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস। তিনি ছাত্রছাত্রী সহ অভিভাবকদের সাথে কথা বলে এবং অতিসত্বর সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করেন। 

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top