আগরতলা,২ ফেব্রুয়ারি: শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেন স্কুল পড়ুয়ারা।
জানা গিয়েছে, মেলাঘর কলমক্ষেত পশ্চিমপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। শিক্ষক স্বল্পতায় জেরে বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে। এরই মধ্যে বিদ্যালয়ের জনৈক শিক্ষক লিটন ঘোষকে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, শিক্ষক লিটন ঘোষকে বিদ্যালয় থেকে বদলি করা যাবে না। অবরোধের জেরে যানচলাচল স্তব্দ হয়ে পরে। এদিকের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস। তিনি ছাত্রছাত্রী সহ অভিভাবকদের সাথে কথা বলে এবং অতিসত্বর সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করেন।



















