News Flash

  • Home
  • দিনের খবর
  • কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেজরিওয়াল ইডি-র হাজিরা এড়িয়ে যাওয়ায় মন্তব্য মেঘওয়ালের
Image

কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেজরিওয়াল ইডি-র হাজিরা এড়িয়ে যাওয়ায় মন্তব্য মেঘওয়ালের

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): এক-দু’বার নয়, পরপর পাঁচবার ইডি-র সমন এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার ইডি-র সমন এড়িয়ে যাওয়ায় কেজরিওয়ালের সমালোচনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে ইডি-র জারি করা সমন এড়িয়ে যান। কেজরিওয়ালের দল আম আদমি পার্টি শুক্রবার জানিয়েছে, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবারও ইডি-র মুখোমুখি হবেন না। এই সমনকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছে দল। আমরা আইনানুগ সমন মেনে চলব। প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা এবং দিল্লি সরকারকে পতন করা। আমরা এটা হতে দেব না

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top