News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে তেলের ট্যাংকারের সঙ্গে চার চাকার সংঘর্ষ
Image

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে তেলের ট্যাংকারের সঙ্গে চার চাকার সংঘর্ষ

শিলিগুড়ি, ৩১ জানুয়ারি (হি.স.) : আবারও শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের দশদরগা মোড়ে দুর্ঘটনা। তেলের ট্যাংকারের সঙ্গে একটি ছোটো চার চাকার গাড়ির সংঘর্ষে চাঞ্চল্য এলাকায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সবাই। হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দশদরগায়। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি একই অভিমুখে ছোটো অল্ট্রো গাড়িটি ও তেলের ট্যাংকার গাড়িটি যাচ্ছিল। কিন্তু আচমকাই দশদরগা মোড়ে তেলের ট্যাংকারটি ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাংকারের সামনে অল্টো গাড়িটি চলে আসে। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। দুটো গাড়ি আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে জানা গেছে ওই অল্টো গাড়িতে চার জন ছিল। বতর্মানে তারা সুস্থ রয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। তবে অল্টো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top