News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের কালোবাজীর রুখতে ব্যর্থ প্রশাসন, পাম্পে বিক্ষোভ, পথ অবরোধ ক্ষুব্ধ ভোক্তাদের
Image

পেট্রোলের কালোবাজীর রুখতে ব্যর্থ প্রশাসন, পাম্পে বিক্ষোভ, পথ অবরোধ ক্ষুব্ধ ভোক্তাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ রাজ্যে পেট্রোলের কৃত্রিম সংকট অব্যাহত রয়েছে৷ এদিকে কালোবাজারী রুখতে পশ্চিম জেলা প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা মূলত কোন কাজে আসছে না৷ ব্যাপক ভাবে পেট্রোলের কালোবাজারী চলছে বলে অভিযোগ৷ পাম্প থেকে পেট্রোল খোলাবাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে৷ বেশ কিছু যানচালক এই কাজ করছে বলে জানা গিয়েছে৷ রাজধানী আগরতলা শহরের যখন যে পাম্পে পেট্রোল ট্যাঙ্কার ঢুকছে সঙ্গে সঙ্গেই ঐসব যান চালকরা পাম্পে লাইন দিয়ে পেট্রোল সংগ্রহ করছেন৷ আর এই পেট্রোল খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে৷ অতিরিক্ত 44444পরিমাণে পেট্রোল পাম্প থেকে ক্রয় করে নিয়ে খোলাবাজারে বিক্রি করা হলেও প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা বলে অভিযোগ৷ শনিবার পশ্চিম জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার কালোবাজারী রুখতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের কঠোর হতে নির্দেশ দিলেও রবিবার শহরের পাম্পে ব্যাপকহারে পেট্রোল কালোবাজারী হয়েছে বলে জানা গিয়েছে৷ অভিযোগ উঠেছে পাম্প কর্তৃপক্ষও এই কালোবাজারীর সাথে জড়িত রয়েছে৷ এদিন, বিকালে শহরের গণ- রাজচৌমুহনীস্থিত পাম্পে পেট্রোল দেওয়া হয়েছে৷ সেখানে নজরে এসেছে দীর্ঘ লাইন৷ অন্যদিকে মোটরস্ট্যান্ড পাম্পে পেট্রোল না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ভোক্তারা৷ ক্ষুব্ধ ভোক্তারা সেখানে পথ অবরোধও করেন বলে জানা গিয়েছে৷ প্রতিদিন প্রায় ২০-২৫টি পেট্রোল ট্যাঙ্কার রাজ্যে আসছে৷ তারপরও সংকট মোচন হচ্ছেনা৷ মহকুমা শহরগুলিতেও একই অবস্থা৷ এদিকে, দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার  জয়গুরু পেট্রোল পাম্পের সামনে রবিবার জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ যানচালকরা৷ অভিযোগ, পেট্রোল পাম্পের মালিক গতকাল বলেছেন রবিবার সকালে  ট্যাঙ্কার এসে পৌঁছবে৷ সে অনুযায়ী রাত থেকেই পেট্রোলের জন্য লাইনে অপেক্ষা করতে থাকেন যান চালক ও দ্বিচক্র যান চালকরা৷ পেট্রোল না থাকায় ক্ষুব্ধ হতে তারা জাতীয় সড়ক অবরোধ করেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top