News Flash

  • Home
  • Uncategorized
  • সশস্ত্র দশ জঙ্গীর অনুপ্রবেশের চেষ্টা ছবি পাঠিয়ে দিল্লীকে সতর্ক করল ঢাকা
Image

সশস্ত্র দশ জঙ্গীর অনুপ্রবেশের চেষ্টা ছবি পাঠিয়ে দিল্লীকে সতর্ক করল ঢাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, নয়া দিল্লী, ১০ জুলাই৷৷ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে দশজন সশস্ত্রজঙ্গী৷ এই ব্যাপারে নয়া দিল্লীকে সতর্ক করল ঢাকা৷ বাংলাদেশ সরকার জঙ্গীদের তালিকা এবং ছবিও ভারত সরকারের হাতে তুলে দিয়েছে বলে সূত্রের খবর৷ এদিকে, এই তালিকা হাতে পেয়েই ভারত-বাংলাদেশ বিভিন্ন রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারী বাড়ানো হয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, ঢাকা থেকে সতর্কবার্তা আসতেই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সতর্ক করা হয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা, আসাম, মেঘালায় এবং পশ্চিমবঙ্গ সীমান্তে নজরদারী কঠোর করা হয়েছে৷ সন্দেহভাজন জঙ্গীদের যে ছবি বাংলাদেশ সরকার ভারতকে দিয়েছে, তাও বিএসএফের এর হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে বলে খবর৷
terroristtriঢাকার গুলশানে জঙ্গী হামলার সঙ্গেও এই দশ জঙ্গীর যোগ রয়েছে বলে ঢাকার দাবী৷ বাংলাদেশের গোয়েন্দারা মনে করছেন, ভারতে বড়সড় নাশকতা চালানোর লক্ষ্যেই এই দশ জঙ্গী সীমান্ত পেরনোর চেষ্টা করছে৷ এদিকে, বাংলাদেশের দিকে বিজিব কঠোর নজরদারী চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে৷ এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিএসএফকে সতর্ক করার সাথে সাথেই ভারত-বাংলদেশ ত্রিপুরা সীমান্তেও নজরদারী কঠোর করা হয়েছে৷ যেসব এলাকায় সীমান্ত এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন হয়নি তথা অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়ছে৷ পাশাপাশি এপাড়ের সন্দিগ্দদের উপরও বিএসএফ কঠোর নজরদারী চালাচ্ছে৷
এদিকে, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য জেহাদি শহিদুলের মাধ্যমে আইসিস এর জাল আসামে বিস্তার করা হচ্ছে বলে খবর৷ আরেক শাহানুর আলমের মাধ্যমে রক্তাক্ত করার ব্লু প্রিন্ট রচনা করেছে আইসিসি৷ ‘খলিফা রাষ্ট্র’ গঠনের স্বপ্ণে বিভোর বিশ্বত্রাস সন্ত্রাসবাদী সংগঠনিটর জেএমবি-কে সঙ্গে নিয়ে ভারত উপমহাদেশে অস্থিরতা স্থাপন করাই তাদের লক্ষ্য৷ এজন্য আইসিস ব্যবহার করছে পশ্চিমবঙ্গ-আসামে জেএমবির বিস্তৃত নেটওয়ার্ক৷ এই ব্যাপারে তাদের সহযোগের হাত বাড়িয়ে দিয়েছে আসামের এক যুবক৷
বরপেটা জেলার তারাবাড়ি থানার রৌমরিপথার গ্রামের শহিদুল ইসলাম নামের ওই ২১ বছর বয়সি জেহাদি যুবকের হাত ধরেই আসামে ব্যাপক তৎপরতা শুরু করেছে আইসিস৷ রেছে৷ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে৷ উল্লেখ করা যেতে পারে, পশ্চিমবঙ্গের বর্ধমানে সংঘটিত বিস্ফোরণের পর এনআইএ এর জালে আটক জেএমবি সদস্য শাহানুর আলম ওরফে ডাক্তারবাবুর অতি ঘনিষ্ঠ ছিল এই শহিদুল ইসলাম৷ শাহানুর আলমের নাশকতার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এবার জেএমবির সহযোগিতায় শহিদূল ইসলামকে এ কাজে ব্যবহার করতে চাইছে আইসিস৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top