News Flash

  • Home
  • খেলা
  • চিলিকে উড়িয়ে দিয়েও এখনও অলিম্পিক নিশ্চিত নয় আর্জেন্টিনার
Image

চিলিকে উড়িয়ে দিয়েও এখনও অলিম্পিক নিশ্চিত নয় আর্জেন্টিনার

চিলি, ৩১ জানুয়ারি (হি.স.): আগামী অলিম্পিকের জন্য জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা এখনও অলিম্পিকে যাওয়ার রাস্তা পরিষ্কার করতে পারেনি। বুধবার সকালে সকলে তাকিয়ে ছিল কনমেবলের আরেক পরাশক্তির দল আর্জেন্টিনার দিকে। প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের এই ম্যাচে চিলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তা সত্ত্বেও এখনো অলিম্পিকে আর্জেন্টিনার জায়গার রাস্তা নিশ্চিত হয়নি।
প্রাক-অলিম্পিক কনমেবল অঞ্চলের গ্রুপ ‘বি’ -র এই ম্যাচটি জিতে অবশ্য বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা, তবে তাদের সমান পয়েন্ট রয়েছে প্যারাগুয়েরও। যাদের বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা। চিলির বিপক্ষে আর্জেন্টিনা প্রথম গোল করে প্রথমার্ধের শেষ মিনিটে । গোল করেন থিয়াগো আলমাদা। দ্বিতীয় হাফে আর্জেন্টিনা আরও চার গোল দেয় চিলিকে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন সেই আলমাদা। এর চার মিনিট পর গোল পান সান্তিয়াগো কাস্ত্রো। ম্যাচ শেষের এগারো মিনিট আগে গোল করেন অ্যারন কুইরোস। আর ম্যাচের ৯০ মিনিটে চিলির কফিনে শেষ গোলটি করেন লুসিয়ানো গন্ডু।
এই বড় জয়ের পরেও অলিম্পিকে খেলা এখনো নিশ্চিত নয় আর্জেন্টিনার। শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জিততে হবে তাদের। পাশাপাশি প্যারাগুয়ে ও চিলির ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে। যদি উরুগুয়েকে আর্জেন্টিনা হারায়, আর ওপর ম্যাচে প্যারাগুয়ে চিলির বিপক্ষে পয়েন্ট হারায় তাহলে অলিম্পিকে জায়গা নিশ্চিত হবে আর্জেন্টিনার।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top