News Flash

  • Home
  • দেশ
  • ”মেক ইন ইন্ডিয়া” এবং ”আত্মনির্ভর ভারত” ভারতের শক্তি হয়ে উঠেছে : রাষ্ট্রপতি মুর্মু
Image

”মেক ইন ইন্ডিয়া” এবং ”আত্মনির্ভর ভারত” ভারতের শক্তি হয়ে উঠেছে : রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): ”মেক ইন ইন্ডিয়া” এবং ”আত্মনির্ভর ভারত” ভারতের শক্তি হয়ে উঠেছে। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে প্রতিরক্ষা উৎপাদন ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রশংসাও করেছেন রাষ্ট্রপতি মুর্মু। বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মুর্মু।
কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বলেছেন, “বিগত ১০ বছরে, ভারত কয়েক দশকের প্রতীক্ষিত জাতীয় স্বার্থের প্রতি নিবেদিত বেশ কিছু কাজ সম্পন্ন হতে দেখেছে। রাম মন্দির নির্মাণ বহু শতাব্দী ধরে প্রতীক্ষিত ছিল। এখন তা বাস্তবে পরিণত হয়েছে, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা এখন ইতিহাস।”
রাষ্ট্রপতি মুর্মু আরও বলেছেন, “আমার সরকার বিশ্বাস করে, উন্নত ভারতের বিশাল ভবন চারটি শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়াবে – যুবশক্তি, নারী শক্তি, কৃষক এবং দরিদ্র।” রাষ্ট্রপতির কথায়, “বিগত বছরগুলিতে বিশ্ব দু”টি বড় যুদ্ধ প্রত্যক্ষ করেছে এবং করোনার মতো মহামারীর মুখোমুখি হয়েছে। এত বৈশ্বিক সংকট সত্ত্বেও, আমার সরকার দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেখেছে এবং সাধারণ ভারতীয়দের উপর বোঝা বাড়তে দেয়নি।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top