News Flash

  • Home
  • প্রধান খবর
  • নারী, কৃষক ও দরিদ্রদের উপকার হওয়া উচিত, কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রত্যাশা স্বাতীর
Image

নারী, কৃষক ও দরিদ্রদের উপকার হওয়া উচিত, কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রত্যাশা স্বাতীর

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেট থেকে নিজের প্রত্যাশার কথা জানালেন দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন তথা আম আদমি পার্টি (এএপি)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। বুধবার স্বাতী মালিওয়াল বলেছেন, “নারী, কৃষক ও দরিদ্রদের উপকার হওয়া উচিত কেন্দ্রের বাজেট থেকে।”
বুধবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন, চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশ হওয়ার আগের দিন স্বাতী বললেন, “এই বাজেট থেকে নারী, কৃষক ও দরিদ্রদের উপকার হওয়া উচিত। এছাড়াও যুব সমাজ ও মধ্যবিত্তের উপকার হওয়া উচিত এই বাজেট থেকে।” প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে এদিন সকালে দিল্লির কনৌট প্লেসের হনুমান মন্দিরে পুজো দেন স্বাতী।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top