News Flash

  • Home
  • দেশ
  • নতুন সংসদ ভবনে ”শ্রেষ্ঠ ভারত”-এর সুবাস রয়েছে : রাষ্ট্রপতি মুর্মু
Image

নতুন সংসদ ভবনে ”শ্রেষ্ঠ ভারত”-এর সুবাস রয়েছে : রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): নতুন সংসদ ভবনে সুবাস রয়েছে ”শ্রেষ্ঠ ভারত”-এর। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, “নতুন সংসদ ভবনে এটাই আমার প্রথম বক্তৃতা। অমৃত কালের সূচনাতেই তৈরি হয়েছে এই জমকালো ভবন। এতে ”এক ভারত, শ্রেষ্ঠ ভারত”-এর সুবাস রয়েছে…এতে গণতান্ত্রিক ও সংসদীয় ঐতিহ্যকে সম্মান করার সংকল্পও রয়েছে। এর পাশাপাশি একবিংশ শতাব্দীর নতুন ভারতের নতুন ঐতিহ্য গড়ে তোলার সংকল্পও রয়েছে। আমি নিশ্চিত, এই নতুন ভবনে নীতির বিষয়ে অর্থপূর্ণ আলোচনা হবে।”
বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, “গত বছরটি ভারতের জন্য সাফল্যে ভরপুর ছিল। অনেক সাফল্য ছিল – ভারত দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো প্রথম দেশ হয়ে ওঠে ভারত। ভারত আয়োজিত সফল জি-২০ শীর্ষ সম্মেলন বিশ্বে ভারতের ভূমিকাকে শক্তিশালী করেছে। এশিয়ান গেমসে ভারত ১০০টিরও বেশি পদক জিতেছে। ভারতও অটল টানেলও পেয়েছে।”
রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমরা এখন যে অর্জন ও প্রাপ্তি দেখতে পাচ্ছি তা হল গত ১০ বছরের অনুশীলনের সম্প্রসারণ। ”গরীবি হটাও” স্লোগান আমরা ছোটবেলা থেকেই শুনেছি। এখন আমাদের জীবনে প্রথমবারের মতো, আমরা বড় পরিসরে দারিদ্র্য বিমোচন হতে দেখছি।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top