News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রয়াত শিবসেনা বিধায়ক অনিল বাবর, মহারাষ্ট্র রাজনৈতিক মহলে শোকের আবহ
Image

প্রয়াত শিবসেনা বিধায়ক অনিল বাবর, মহারাষ্ট্র রাজনৈতিক মহলে শোকের আবহ

মুম্বই, ৩১ জানুয়ারি (হি.স.): প্রয়াত হয়েছেন একনাথ শিবিরের শিবসেনা বিধায়ক অনিল বাবর। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৭৪ বছর। নিউমোনিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিধায়ক অনিল বাবর। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান হয়েছে বলে জানা গিয়েছে।
শিবসেনা বিধায়ক অনিল বাবরের প্রয়াণে শোকের আবহ মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে, গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী শিন্ডে জানিয়েছেন, “বিধায়ক অনিল বাবরের প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। তাঁর প্রয়াণে আমরা একজন সত্যিকারের জনপ্রতিনিধিকে হারালাম। জনসাধারণের জন্য তিনি যে কাজ করেছেন, তা কখনই ভুলে যাওয়া যাবে না। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top