News Flash

  • Home
  • দেশ
  • চণ্ডীগড় আসবাবপত্রের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
Image

চণ্ডীগড় আসবাবপত্রের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চণ্ডীগড়, ৩০ জানুয়ারি (হি.স.) : চণ্ডীগড়ের একটি আসবাবপত্রের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই আগুন লাগার ঘটনায় কোন প্রাণহানি না হলেও লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে গিয়েছে। যদিও এখনও আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিন আসবাবপত্রের বাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বিভাগের ৬-৭টি ইঞ্জিন। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। চণ্ডীগড়ের সেক্টর ৫৩-এ আসবাবপত্রের বাজারে আগুন লেগে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানি না হলেও ৫টি আসবাবপত্রের দোকানের লক্ষ লক্ষ টাকার জিনিসপত্রের ক্ষতি হয়ে গিয়েছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top