News Flash

  • Home
  • প্রধান খবর
  • সারা ভারত থেকে শিক্ষার্থীরা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ (ইবিএসবি) কর্মসূচির আওতায় অরোভিল-এ সপ্তাহ ব্যাপী জ্ঞানার্জন সফর শুরু করেছে
Image

সারা ভারত থেকে শিক্ষার্থীরা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ (ইবিএসবি) কর্মসূচির আওতায় অরোভিল-এ সপ্তাহ ব্যাপী জ্ঞানার্জন সফর শুরু করেছে

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি, ২০২৪ : সারা ভারত থেকে প্রায় ১০০ তরুণ শিক্ষার্থী ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ (ইবিএসবি) কর্মসূচির আওতায় এর অংশ হিসেবে তাদের জ্ঞানার্জনে নিমজ্জিত সফর শুরু করেছে। সোমবার থেকে পুদুচেরির অরোভিল-এ শুরু হয়েছে এই শিক্ষামূলক ভ্রমন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে গত ৩ দিন ধরে রেল যাত্রার মাধ্যমে তারা আরাবল্লিতে এসে মিলিত হয়। জ্ঞানার্জনের জন্য অমিত আগ্রহ আর স্বতঃস্ফূর্ত আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে এই সব পড়ুয়ারা অরোভিল ফাউন্ডেশন-এর ভারত নিবাস ক্যাম্পাস-এ শুরু করে তাদের সপ্তাহ ব্যাপী এই সফর।

সম্মিলিত নীরবতা বলতে যা বোঝায় সেই অনুভূতি পূর্ণ মাত্রায় বর্তমান রয়েছে এই অরোভিল-এ, আর এখান থেকেই মনঃসংযোগ করার পর শিক্ষার্থীদের সাদরে স্বাগত জানান অরোভিল-এর বিভিন্ন কর্মী গোষ্ঠির সদস্যরা। এই সফরে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এক জন করে পড়ুয়া প্রদীপ প্রজ্জ্বলন করে এবং এর পর উদ্বোধনী ভাষণ প্রদান করেন ফাউন্ডেশন-এর সচিব ডঃ জয়ন্তী এস রবি। ডঃ রবি একজন শিক্ষাবিদ হিসেবে পড়ুয়াদের সঙ্গে মতামত বিনিময় পর্বে অংশ গ্রহণ করেন, এবং এই সময় তিনি অরোভিল-এ কীভাবে ‘নয়া শিক্ষা নীতি’ অর্থাৎ এনইপি-র সুপারিশগুলি রূপায়িত করা হচ্ছে এবং এই নীতিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে তোলা হয়েছে তা ভাগ করে নেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অধিকাংশই শ্রী অরবিন্দ এবং শ্রীমা-র দর্শন ও কর্ম খুবই সচেতন ছিল। মতামত বিনিময় পর্ব চলাকালে পড়ুয়াদের সঙ্গে শ্রী অরবিন্দের পাঁচটি স্বপ্ন, অরোভিল-এর জন্য শ্রীমা এবং ‘নস্টিক সোসাইটি’-এর দিকদর্শন ভাগ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীরা কীভাবে তাদের স্বপ্ন সফল করতে ও লক্ষ্য অর্জন করার জন্য নিয়ত অনুপ্রাণিত থাকতে পারে সে বিষয়ে বিস্তরিত ব্যাখ্যা দিয়ে আলোকপাত করা হয়।

এ ছাড়াও এই পর্যন্ত অরোভিল কতদূর অগ্রসর হয়েছে এবং সামগ্রিকভাবে মানবতা ও বিশ্বের জন্য এই প্রতিষ্ঠান সামনের দিনগুলিতে আরোও কী কী কাজ করতে চায় সে সব বিষয় পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। অরোভিল-এর শিক্ষাক্রমে যোগা একটি অবিচ্ছেদ্য আংশ। আধ্যাত্মিক ও বাস্তব চাহিদার মধ্যে কী করে ভারসাম্য রক্ষা করতে হয সে বিষয়েও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

শিক্ষার্থীদের জন্য এই শিক্ষামূলক ভ্রমণের কর্মসূচিটির পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা বিকাশ এবং উদ্যোগ বিষয়ক মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের পরামর্শ ও নির্দেশ অনুযায়ী। শ্রী প্রধান ইবিএসবি-এর আওতায় অরবিন্দ সার্কিটকে অন্তর্ভুক্ত করতে পরামর্শ দিয়েছিলেন। অরোভিল ফাউন্ডেশন একটি স্বশাসিত সংস্থা, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ভবিষ্যতেও এখানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top