News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশের রাজগড় জেলায় সোলার পাম্প সহ ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি
Image

মধ্যপ্রদেশের রাজগড় জেলায় সোলার পাম্প সহ ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি

রাজগড়, ৩০ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় সোলার পাম্প সহ ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি করেছে দুষ্কৃতীরা। রাজগড় জেলার সারাংপুর থানা এলাকার নারায়ণপুর গ্রামের একটি খামার থেকে পাঁচ হর্স পাওয়ারের সোলার পাম্প ও স্টার্টার চুরি করেছে দুষ্কৃতীরা। যার দাম ৯০ হাজার টাকা বলে জানা গিয়েছে। মঙ্গলবার পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেছে।
নারায়ণপুর গ্রামের বাসিন্দা গোবিন্দ (৩৮) জানান, সোমবার রাতে কিছু দুষ্কৃতী গোপনে খামারে তৈরি কূপ থেকে পাঁচ হর্স পাওয়ারের সোলার পাম্প, ১৩০ ফুটের তার ও স্টার্টার চুরি করে নিয়ে যায়। যার মূল্য ৯০ হাজার টাকা। পু‍লিশ এই তথ্য জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুষ্কৃতীর বিরুদ্ধে ৩৭৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । দুষ্কৃতীর খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top