News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-সৌদি আরব যৌথ সামরিক মহড়া ‘সাদা তানসিক’ শুরু হল রাজস্থানে
Image

ভারত-সৌদি আরব যৌথ সামরিক মহড়া ‘সাদা তানসিক’ শুরু হল রাজস্থানে

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি ৷৷ রাজস্থানের মহাজনে সোমবার থেকে শুরু হল ভারত-সৌদি আরব যৌথ সামরিক মহড়ার উদ্বোধনী সংস্করণ ‘সাদা তানসিক’। এই মহড়া ২৯ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে নির্ধারিত রয়েছে। রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস-এর প্রতিনিধিত্বকারী সৌদি আরবের সেনা দলটি ৪৫ জন জওয়ান নিয়ে গঠিত। গার্ডস্ (ম্যাকানাইজড ইনফেন্ট্রি)–এর ব্রিগেড থেকে গৃহীত ব্যাটেলিয়নের দ্বারা প্রতিনিধিত্বকারী ভারতীয় সেনা দলটিও ৪৫ জন জওয়ানের সমন্বয়ে গঠন করা হয়েছে।

এই মহড়ার লক্ষ্য হল রাষ্ট্রসংঘ সনদের সপ্তম অধ্যায়ের আওতায় অংশত মরুভূমি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করার জন্য উভয় পক্ষের সেনা বাহিনিকে প্রশিক্ষণ দান করা। এই মহড়া আংশিক প্রচলিত এলাকায় অভিযান পরিচালনার কৌশল, কায়দা ও পদ্ধতিগুলির সেরা চর্চ্চাকে দুই বাহিনীর জওয়ানদের মধ্যে ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি করবে এবং এতে উভয় পক্ষই লাভবান হবে।

Releated Posts

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026

ভারতের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করল আমেরিকা

ওয়াশিংটন, ২২ জুন : ভারতের জন্য মোট ৪২৮.২ মিলিয়ন মার্কিন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে আমেরিকা।…

ByByNews Desk Jun 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চলতি সপ্তাহে একাধিক বৈঠক, জানালেন সের্গিও গর

নয়াদিল্লি, ২২ জুন : প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা আরও…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top