News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপার পদে নিয়োগের দাবিতে তালা ঝুলালো স্থানীয়রা
Image

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপার পদে নিয়োগের দাবিতে তালা ঝুলালো স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: মান্দাই আরডি ব্লকের অন্তর্গত পুনিরাম সরদারপাড়ায় স্থানীয় ভিলেজ কমিটির রেজুলেশন মোতাবেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপার পদে নিয়োগের দাবিতে তালা ঝুলালো স্থানীয়রা।
মান্দাই ব্লকের অন্তর্গত পুনিরাম সরদারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিগত ১০ দিন যাবত তালা ঝুলিয়ে রাখল স্থানীয় জনতা।

অভিযোগ স্থানীয় ভিলেজ কমিটির রেজুলেশনকে মান্যতা না দিয়ে অন্য ওয়ার্ড থেকে এই অঙ্গনারী কেন্দ্রে হেল্পার পদে নিয়োগ। ফলে স্থানীয় জনগণ এই অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলিয়ে পঠন-পাঠন বন্ধ করে দিয়েছে কচিকাঁচাদের।

সোমবার সিডিপি দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছলেও কোন সুরাহা আসেনি। পুনিরাম সরদারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘ বছর যাবত যিনি হেল্পার পদে কাজ করতো তিনি প্রয়াত হয়েছেন। এরপরই স্থানীয় এডিসি থেকে ওই পরিবারের একজনকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য রেজুলেশন পাঠানো হয়েছে সিডিপিও অফিসে।

কিন্তু সেই রেজুলেশনের মান্যতা না দিয়ে অন্য ওয়ার্ড থেকে অপর একজনকে এই অঙ্গনারী কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিগত ১০ দিন যাবত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়। স্থানীয়দের দাবি যেহেতু মল্লিকা দেববর্মা এই অঙ্গনারী কেন্দ্রে হেল্পার পদে বিগত দুই মাস যাবত কাজ করেছে এবং উনার নামের রেজুলেশন পাঠানো হয়েছে স্থানীয় ভিলেজ কমিটি থেকে, তাই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মল্লিক দেববর্মাকেই নিয়োগ পত্র দিতে হবে।

সোমবার সিডিপিও দপ্তরে আধিকারিক ঘটনা স্হলে এসে স্থানীয়দের সাথে কথা বললেও এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। ফলে এই সমস্যাকে কেন্দ্র করে স্থানীয় কচিকাঁচাদের প্রাক প্রাথমিক শিক্ষাব্যবস্থা ঝুলন্ত অবস্থাতেই রয়ে গেল।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top