News Flash

  • Home
  • দেশ
  • নরেন্দ্রপুরের সেই স্কুলের প্রধান শিক্ষককে রাতের মধ্যেই গ্রেফতারের নির্দেশ হাই কোর্টের
Image

নরেন্দ্রপুরের সেই স্কুলের প্রধান শিক্ষককে রাতের মধ্যেই গ্রেফতারের নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): নরেন্দ্রপুরের স্কুলের প্রধান শিক্ষককে সোমবার রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে। জানাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, স্কুলে ঢুকতে পারবেন না প্রধান শিক্ষক। এফআইআর দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে পুলিশকে।

নরেন্দ্রপুর-কাণ্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শিক্ষক-শিক্ষিকারা। সেই সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার হাই কোর্টে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর থানার আইসি। তাঁকেই বিচারপতি বসু নির্দেশ দেন, প্রধানশিক্ষক-সহ যাঁদের নাম এফআইআরে রয়েছে, তাঁদের গ্রেফতার করতে হবে। আক্রান্ত শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। সামনেই মাধ্যমিক পরীক্ষা। হাই কোর্ট মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছে, তার জন্য সেন্টার ইনচার্জ নিয়োগ করতে হবে।

নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছিল এক শিক্ষকের বিরুদ্ধে। তার মধ্যেই শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলার অভিযোগ ওঠে। শনিবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষক-শিক্ষিকারা। অভিযোগ করা হয় প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, বনহুগলি ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক নাড়ু, পঞ্চায়েতের সদস্য এবং বনহুগলি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আকবর আলি খান এবং স্কুলের পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমানের বিরুদ্ধে।

বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানান, ঘটনার তদন্ত চলছে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়া হয়েছে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top