News Flash

  • Home
  • প্রধান খবর
  • লালুর বিরুদ্ধে তোপ সম্রাটের, ইডি-র সমনকে কটাক্ষ করলেন মনোজ ঝা
Image

লালুর বিরুদ্ধে তোপ সম্রাটের, ইডি-র সমনকে কটাক্ষ করলেন মনোজ ঝা

পাটনা, ২৯ জানুয়ারি (হি.স.): জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র এই সমন নিয়েই শুরু হয়ে গেল রাজনৈতিক বাক-যুদ্ধ। লালুকে আক্রমণ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আবার ইডি-র সমনকে বিজেপির সমন বলে কটাক্ষ করেছেন আরজেডি-র মনোজ ঝা।

সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্রাট চৌধুরী বলেছেন, “দেশবাসী জানে এরা (লালু যাদব) দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি তাঁদের জন্য রত্ন, কীভাবে দেড় বছরের মধ্যে কোটিপতি হওয়া যায়, সে বিষয়ে বিহারের জনগণকে জানানোর জন্য আমি তেজস্বী যাদবকে অনুরোধ করছি।” আবার আরজেডি-র মনোজ ঝা বলেছেন, “এটি ইডি-র সমন নয়, বিজেপির সমন। ২০২৪-এর ভোট পর্যন্ত এমনটাই চলবে। ততক্ষণ পর্যন্ত এটিকে ইডি-র সমন বলবেন না, আর আমরা ভয় পাব কেন?

Releated Posts

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top