News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজবংশী ভাষায় পড়াশোনার ২১০টি স্কুলের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

রাজবংশী ভাষায় পড়াশোনার ২১০টি স্কুলের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কোচবিহার, ২৯ জানুয়ারি (হি.স.): সোমবার কোচবিহারের প্রশাসনিক সভা থেকে রাজবংশী ভাষার ২১০টি স্কুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে সিংহভাগ স্কুলই রয়েছে কোচবিহার জেলায়।

দীর্ঘদিন ধরে রাজবংশী সম্প্রদায়ের তরফে এই দাবি ছিল। তা পূরণ হওয়ায় এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জানান রাজবংশী সম্প্রদায়ের তরফে বংশীবদন বর্মন।

মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমি একটা বড় কাজ করলাম। অনেকগুলো ছোট ছোট রাজবংশী স্কুল ছিল। সেগুলো সরকারি কোনও সুবিধা পেত না। ২১০টি স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম। অর্থাৎ এবার থেকে রাজবংশী স্কুলের শিক্ষকরা সরকারি স্কুলের মতো বেতন পাবেন। পড়ুয়ারাও সব ধরনের সুবিধা পাবেন।” মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় রীতিমতো হুল্লোর শুরু হয় যায় সভাস্থলে।

পাঁচ দিনের সফরে রবিবার সন্ধেয় কোচবিহারের সার্কিট হাউসে পৌঁছন মুখ্যমন্ত্রী। সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে।

রবিবার হাসিমারা সেনা ছাউনিতে নামার পর চিলাপাতা-সোনাপুর হয়ে কোচবিহারে প্রবেশ করে মুখ্যমন্ত্রীর কনভয়। তাঁকে এক ঝলক দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গাড়ির গতি কমিয়ে হাত নেড়ে বাসিন্দাদের অভিবাদন জানান মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, উত্তরবঙ্গের উন্নয় নিয়ে রবিবার রাতেই কোচবিহার সার্কিট হাউসে একদফা বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার নেতারা।

নবান্ন সূত্রের খবর, সোমবার কোচবিহারের সফর শেষে মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার মালদহ, মুর্শিদাবাদের কর্মসূচি সেরে কৃষ্ণনগর হয়ে বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি।

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top