News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহি:রাজ্য থেকে আগত ট্রেন থেকে ৯ শতাধিক নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ৬ পাচারকারী
Image

বহি:রাজ্য থেকে আগত ট্রেন থেকে ৯ শতাধিক নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ৬ পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি: রেলপথকে ব্যবহার করে নেশাজাতীয় সামগ্রী আমদানির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে। রবিবার আগরতলা রেল স্টেশনে কমলা সুন্দরী এক্সপ্রেস থেকে প্রায় ৯ শতাধিক নেশা জাতীয় কফ সিরাপ সহ ৬ জনকে আটক করলো আরপিএফ ও জিআরপি পুলিশ।

 জিআরপি-র ওসি দীপক দত্ত জানান এইদিন কমলা সুন্দরী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর এক ঘণ্টা পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কমলা সুন্দরী এক্সপ্রেসে করে কিছু নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে কমলা সুন্দরী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর আরপিএফ ও জিআরপি যৌথভাবে তল্লাসি অভিযান চালায় ট্রেনটিতে।

তল্লাসি অভিযানে সন্দেহজনক ৮টি ব্যাগ সহ ৬ জনকে আটক করা হয়। তাদের সাথে থাকা ৮ টি ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৭০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ। জানা যায় ধৃতদের মধ্যে ১ জনের বাড়ি রাজধানীর গোয়ালাবস্তি এলাকায়। বাকিদের বাড়ি বিহার রাজ্যে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। একই সাথে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ধৃতদের। তাদের থেকে এই বিষয়ে আরো তথ্য জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে খবর।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top