News Flash

  • Home
  • দেশ
  • পুণে বিমানবন্দর থেকে প্রায় সাত কেজি সোনা উদ্ধার, গ্রেফতার মহিলাসহ দুই
Image

পুণে বিমানবন্দর থেকে প্রায় সাত কেজি সোনা উদ্ধার, গ্রেফতার মহিলাসহ দুই

মুম্বই, ২৮ জানুয়ারি (হি.স.) : পুণে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি সোনা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ দুজন ব্যক্তিকে। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)পুণে বিমানবন্দর থেকে ছয় কেজি ৯১২ গ্রাম সোনা নিয়ে দুবাই থেকে আসা এক মহিলা সহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে। আটক সোনার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। ডিআরআই আধিকারিকরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন। ডিআরআই সূত্রে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

ডিআরআই জানিয়েছে, দুবাই থেকে সোনা পাচারের গোপন তথ্য পাওয়ার পরই বিমানবন্দরের যাত্রীদের ওপর নজর রাখছিল ডিআরআই আধিকারিকরা। দুবাই থেকে আসা এক মহিলা এবং দুজন যাত্রীকে পুণে বিমানবন্দরে সন্দেহজনক অবস্থায় দেখা গিয়েছিল এবং তারা দ্রুত বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দুই যাত্রীকে সন্দেহ হওয়ায় ডিআরআই দল তাদের দুজনকেই থামিয়ে তল্লাশি চালায়। দুজনের বেল্ট ও পকেট থেকে ছয় কেজি ৯১২ গ্রাম সোনার পাওডার পাওয়া যায়। এরপর ডিআরআই দল দুজনকেই গ্রেফতার করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top