News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় নারীরা সব ক্ষেত্রেই বিস্ময়কর কাজ করছেন : প্রধানমন্ত্রী
Image

ভারতীয় নারীরা সব ক্ষেত্রেই বিস্ময়কর কাজ করছেন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): নতুন বছরের প্রথম মন-কি-বাত অনুষ্ঠানে নারী শক্তির জয়গান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় নারীরা সব ক্ষেত্রেই বিস্ময়কর কাজ করছেন। আরেকটি ক্ষেত্র যেখানে মহিলারা নিজেদের ছাপ তৈরি করেছেন তা হল স্বনির্ভর গোষ্ঠী৷ এখন দেশে নারী স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা এবং পরিধি উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। সেই দিন বেশি দূরে নয় যখন ”নমো ড্রোন দিদিয়ান”-কে প্রতিটি গ্রামে কৃষিক্ষেত্রে ড্রোনের মাধ্যমে কৃষিকাজে সাহায্য করতে দেখা যাবে।”

প্রধানমন্ত্রীর কথায়, “আমি উত্তর প্রদেশের বাহরাইচে স্থানীয় উপাদান ব্যবহার করে জৈব-সার এবং জৈব-কীটনাশক প্রস্তুত করার বিষয়ে জানতে পেরেছি। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নিবিয়া বেগমপুর গ্রামের মহিলারা গোবর, নিম পাতা এবং বেশ কিছু ঔষধি গাছ মিশিয়ে জৈব সার তৈরি করেন। একইভাবে, এই মহিলারা জৈব কীটনাশকও প্রস্তুত করেন… এই মহিলারা ”উন্নতি জয়ভিক ইকাই” নামে একটি সংস্থা তৈরি করেছেন, যা এই মহিলাদের জৈব-পণ্য তৈরিতে সাহায্য করে। জৈব-পণ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যার ফলস্বরূপ, এই স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত মহিলাদের আয় বৃদ্ধি পেয়েছে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top