News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় খেলোয়াড়রা সারা বিশ্বে দুর্দান্ত খেলেছে : অনুরাগ ঠাকুর
Image

ভারতীয় খেলোয়াড়রা সারা বিশ্বে দুর্দান্ত খেলেছে : অনুরাগ ঠাকুর

লখনউ, ২৭ জানুয়ারি (হি.স.) : ভারতীয় খেলোয়াড়রা সারা বিশ্বে দুর্দান্ত খেলেছে, শনিবার এই কথা উল্লেখ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি শনিবার লখনউ পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের একথাই বলেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর শনিবার একটি অনুষ্ঠানে অংশ নিতে লখনউ পৌঁছন। বিমানবন্দরে অনুরাগকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) গিরিশ যাদব। বিমানবন্দরে পৌঁছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের বলেন, ভারতের খেলোয়াড়রা সারা বিশ্বের প্রতিযোগিতায় দুর্দান্ত খেলছে। উত্তরপ্রদেশে ভালো খেলোয়াড় রয়েছে এবং প্রতিভাবান খেলোয়াড়দের উন্নয়নের জন্য ক্রীড়া বিভাগ অনেক পরিকল্পনা নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, ইন্দিরা গান্ধী ফাউন্ডেশনে উত্তরপ্রদেশের খেলোয়াড়দের সম্মান জানানোর একটি অনুষ্ঠান আছে, আমি সেখানে অংশ নিতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ক্রীড়া নীতির কারণে উত্তরপ্রদেশে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হচ্ছে। ভারতের প্রতিটি রাজ্য থেকে ভালো খেলোয়াড়রা জাতীয় দলে আসছে এবং দেশের খেলোয়াড়রা বিশ্বের বহু দেশ থেকে পদক নিয়ে আসছেন।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top