News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুই বিচারপতির বেনজির সংঘাত, বৈঠক পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চের
Image

দুই বিচারপতির বেনজির সংঘাত, বৈঠক পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চের

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার দুই বিচারপতির বেনজির সংঘাতের সাক্ষী থেকেছিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের এক নির্দেশ নিয়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে শনিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য।

কলকাতা হাইকোর্টে এই বেনজির সংঘাত নিয়ে শুক্রবার স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। শনিবার ছুটির দিনে এই ব্যাপারে পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চে সকাল সাড়ে ১০টা থেকে জরুরি ভিত্তিতে শুনানি শুরু হয়।
সুপ্রিম কোর্টের ওই পাঁচ সদস্যের বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাওয়াই, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সেন, দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

শীর্ষ আদালত জানিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি মনে করেন তিনি এই মামলার অন্তর্ভুক্ত হতে পারেন। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এভাবে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিতে পারে না। সাধারণ ক্ষেত্রে বাড়ি ভাঙা বা ফাঁসির আসামীর ক্ষেত্রে এইধরনের মৌখিক নির্দেশ দেওয়া যায় ও জানায় আদালত।
মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার নির্দেশকে ঘিরে সংঘাতে জড়িয়েছিলেন দুই বিচারপতি। ওই মামলায় সিঙ্গল বেঞ্চের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর অর্ডার কপি না দেখেই কীভাবে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করল তা নিয়ে এজলাসে বসেই প্রশ্ন তোলেন তিনি।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top