News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসিতে এক ইঞ্চি জমিও  দেওয়া হবে না, বাঙালীদের উদ্দেশ্যে হুশিয়ারী প্রদ্যুতের
Image

এডিসিতে এক ইঞ্চি জমিও  দেওয়া হবে না, বাঙালীদের উদ্দেশ্যে হুশিয়ারী প্রদ্যুতের

আগরতলা, ২৭ জানুয়ারি: এডিসি এলাকায় এক ইঞ্চি জমিও দেওয়া হবে না। বাঙালিদের উদ্দেশ্যে হুশিয়ারী দিয়ে সামাজিক মাধ্যমে এই কড়া বার্তা দিলেন প্রদ্যুৎ কিশোর দের্ববমন। মূলত, এই কড়া হুশিয়ারীর পেছনে কারণ হিসেবে দেখা যাচ্ছে জনৈক নির্মল আচার্য্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে এডিসি এলাকায় বসবাসরত অনুপজাতি ভূমিহীনদের জন্য জমি বন্দোবস্তের দাবি জানিয়েছেন। তাতেই প্রদ্যুৎ ভীষণ ক্ষেপেছেন।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি জনৈক নির্মল আচার্য্য পশ্চিম জেলার জেলা শাসককে একটি চিঠি দিয়েছিলেন। ওই  চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যের এডিসি এলাকায় প্রচুর অনুপজাতি মানুষ বসবাস করেন। তাঁদের বড় অংশ বছরের পর বছর ধরে গৃহহীন। মাথা গুজার ঠাঁই নেই। এই সমস্ত অনুপজাতি অংশের মানুষকে এডিসি এলাকায় ভূমি বন্দোবস্ত দেওয়া আবশ্যক। তিনি লেখেছেন, এডিসি এলাকায় বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর, আনন্দ নগর, মাছমাড়া, দশদা কাঞ্চনপুর এবং খেদাছড়ায় অনুপজাতিদের একটি করে জমির বন্দোবস্ত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে তিনি আরও লেখেন, ধলাই জেলার অন্তর্গত ছৈলেংটা, ছাওমনু, গন্ডাছড়া, লালছড়া, গঙ্গানগর, কালাজারি ও রাইমাভ্যালি এবং গোমতী জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় বাঁধারঘাট, অম্পি, আঠারবুলাব, কিল্লা, যতনবাড়ি, পাহাড়পুর, শান্তিরবাজার, সাব্রুম, সোনামুড়া এডিসি এলাকায় অনুপজাতিদের জমির বন্দোবস্ত দেওয়া হোক। 

এই চিঠি দেখেই চটে লাল হয়ে গেছেন প্রদ্যুৎ। বাঙালিদের উদ্দেশ্য হুশিয়ারী দিয়ে সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রদ্যুতের কথায়, এডিসি এলাকায় এক ইঞ্চি জমিও দেওয়া হবে না। প্রশাসন অনুপজাতি অংশের মানুষের বসতি স্থাপন করতে চাইলে ভারতের অন্য কোথায়ও তার ব্যবস্থা করুক। তিপ্রাসা লোক জন যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top