News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারত আজ কোথায় দাঁড়িয়ে আছে, প্রত্যেক জনগণকে তা মূল্যায়ন করতে হবে : মন্ত্রী সুশান্ত  
Image

ভারত আজ কোথায় দাঁড়িয়ে আছে, প্রত্যেক জনগণকে তা মূল্যায়ন করতে হবে : মন্ত্রী সুশান্ত  

আগরতলা, ২৬জানুয়ারি: আজকের  সাধারণতন্ত্র দিবসের তাৎপর্য  রয়েছে অনেক। ১৯৫০ সালে ২৬ জানুয়ারি সংবিধান নিয়ে যখন পথ চলা শুরু হয় তারপর থেকে ৭৫ বৎসরে ভারতবর্ষ আজকে কোন জাগায় দাঁড়িয়েছে, প্রত্যেক জনগণকে তা মূলায়ন করার সময় এসেছে। জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিসরে সাধারণতন্ত্র  দিবস  উদযাপন অনুষ্ঠানে একথা বলেন পরিবহণ ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিসরে সাধারণতন্ত্র  দিবস  উদযাপন করা হয়েছে আজ। যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন পর্যটন ও পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রথামাফিক ত্রিপুরা পুলিশের তরফ থেকে গার্ড অফ অনারে অভিবাদন গ্রহণ করেন তিনি। মন্ত্রী সুশান্ত চৌধুরী সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, আমাদের সংবিধানে অনেক পরিবর্তন এসেছে। সংবিধানের ধারা উপধারাকে মেনে ভারত সরকার নানা সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মধ্যে একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েছেন।

তিনি বলেন, ধারা ৩৭০ ভারতবর্ষের সংবিধান থেকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে। ধারা ৩৭০ কাশ্মীরকে ভারতের রাজ্য হওয়া সত্বেও দেশ থেকে আলাদা রেখেছিল। তাঁর কথায়, স্বাধীনতা পরবর্তী ধারা ৩৭০ অবলুপ্তির সাহস কোন সরকার দেখাতে পারেনি। ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সেই সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top