News Flash

  • Home
  • দিনের খবর
  • রবিবার শুরু মুখ্যমন্ত্রীর ৫ দিনের উত্তরবঙ্গ সফর
Image

রবিবার শুরু মুখ্যমন্ত্রীর ৫ দিনের উত্তরবঙ্গ সফর

কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.) : নিজের উত্তরবঙ্গ সফরের সূচি এবং পরীক্ষার সময়কালে মাইক বাজানোর বিধির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ধন ধান্য অডিটোরিয়ামে বিখ্যাত খেলোয়াড়দের পুরস্কৃত করার অনুষ্ঠানে তিনি বলেন, “২৮ তারিখ আমি রওনা দেব। হাসিমারা যাব। সেখান থেকে যাব কোচবিহার।

২৯ তারিখ কোচবিহারে কর্মসূচি আছে। তারপর সেখান থেকে উত্তরকন্যায় ফিরব। সেখানে জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের পাট্টা বিলি আছে। তার পরের দিন যাব রায়গঞ্জে, সেখান থেকে বালুরঘাটে। তার পরের দিন যাব মালদায়। এরপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে যাবে। ২৮ তারিখ থেকে ১-২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মসূচি।
যেহেতু পরীক্ষা চালু হচ্ছে ২ তারিখ থেকে, বাইরে মাইক ব্যবহার বন্ধ। তিন দিন আগে থেকে বাইরে মাইক ব্যবহার করা যায় না। তাই আমরা ইনডোরে করব, বক্স লাগিয়ে কর্মসূচি করব। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাইরের সভা করব।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top