News Flash

  • Home
  • দিনের খবর
  • সিবিআই দফতরে হাজিরা দিলেন এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন
Image

সিবিআই দফতরে হাজিরা দিলেন এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন

কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.) : সিবিআই দফতরে হাজিরা দিলেন এসএসসি দুর্নীতির দালাল প্রসন্ন রায়। আর সে কারণে ইডির তলবে গেলেন না সূত্রের খবর, বিপুল সম্পত্তির উৎস খুঁজতেই তাঁকে তলব করা হয়েছিল এদিন।

নিয়োগ দুর্নীতি মামলায়, বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশির ৮ দিনের মাথায় এদিন মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করে ইড। সূত্রের খবর, প্রসন্ন ইডি-কে জানান, নিয়োগ দুর্নীতির একটি মামলায় আজ নিজাম প্যালেসে সিবিআই দফতরে যাবেন। তাই ইডি-র দফতরে যেতে পারছেন না।

ইডি সূত্রে খবর, প্রসন্নকে প্রতিনিধি পাঠাতে বলা হয়। ইডি-র দাবি, তল্লাশিতে প্রসন্নর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। নিয়োগ দুর্নীতির উৎস খুঁজে বার করতেই এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে ডেকে পাঠায় বলে সূত্রের খবর। কিন্তু সিবিআই দফতরে হাজিরা দিলেও ইডি দফতরে গেলেন না নিয়োগ দুর্নীতি মামলার দালাল।

সুপ্রিম কোর্ট থেকে জামিনের ৭০ দিনের মাথায় গত সপ্তাহে প্রসন্ন রায়ের ‘দুয়ারে’ যায় ইডি। নিউটাউনে প্রসন্নর একাধিক ঠিকানা সহ ৮ জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা রয়েছে প্রসন্ন রায়ের, রয়েছে কার রেন্টাল সার্ভিসও। সল্ট লেকের এই অফিসেও হানা দিয়েছিল ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, প্রসন্ন রায়ের অন্তত ৪০০ থেকে ৪৫০ টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। কোথাও নিজের নামে, কোথাও পরিবারের সদস্যদের নামে সম্পত্তি কিনে রেখেছেন নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’। এই সম্পত্তিগুলির ‘ডিড ভ্যালু’ ১২৫ কোটি। কিন্তু ‘মার্কেট ভ্যালু’ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। আর এই বিপুল সম্পত্তিতেই নজর রয়েছে ইডির। প্রশ্ন উঠেছে, শুধু ট্রাভেল এজেন্সির ব্যবসা করেই ৪০০ কোটির সম্পত্তি কেনা সম্ভব?

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top