News Flash

  • Home
  • দেশ
  • শনিবার উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় বিজেপি-র পথ অবরোধ কর্মসূচি
Image

শনিবার উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় বিজেপি-র পথ অবরোধ কর্মসূচি

কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.) : শনিবার উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় পথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ।বৃহস্পতিবার উত্তর কলকাতার একাধিক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযোগে পথ অবরোধ কর্মসূচি ডাকা হয়েছে।

পুলিশেক বিরুদ্ধে অভিযোগ তুলে রীতিমতো প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতারা। ভোটার দিবসে নতুন ভোটারদের বার্তা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এলইডি স্ক্রিনে সেই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই মতো সাউন্ড বক্স, চেয়ার সব ব্যবস্থা করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। অনুমতি না থাকায় নতুন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি কলকাতা পুলিশের।

শ্যামবাজার পাঁচ মাথার মোড় সংলগ্ন এলাকায় এলইডি স্ক্রিন, মাইক ও সাউন্ড সিস্টেম লাগানো হয়েছিল। সে সব বন্ধ করে দেওয়া হয় শ্যামপুকুর থানার পুলিশের তরফে। এরপরই উপস্থিত যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশ জমায়েতকে উঠে যেতে বলে। এলইডি স্ক্রিন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন যুব মোর্চার কর্মীরা।

বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ জানান, অনেক আগেই পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। তখন পুলিশ কোনও আপত্তি জানায়নি। কিন্তু বুধবার রাতে আচমকা একটি মেইল করে অনুমতি বাতিল করে দেওয়া হয় পুলিশের তরফে।

বিজেপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, শাহজাহানের বাড়িতে ইডি যখন আক্রান্ত হল, তখন পুলিশকে দেখা যায়নি। আর এই অনুষ্ঠানে অতি সক্রিয় পুলিশ। তাঁর দাবি, রাতে অনুমতি বাতিল করা হয়েছে, যাতে কেউ আদালতে যেতে না পারেন।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top