News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝালদা পুরসভায় দ্রুত চেয়ারম্যান নির্বাচনের নির্দেশ হাই কোর্টের
Image

ঝালদা পুরসভায় দ্রুত চেয়ারম্যান নির্বাচনের নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.) : ঝালদা পুরসভায় দীর্ঘদিনের জট কাটাতে এবার তৎপর কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত শুনানিতে উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, দ্রুত চেয়ারম্যান নির্বাচন করতে হবে।

আপাতত পুরসভার দায়িত্ব থাকবেন মহকুমা শাসক। এদিন শুনানির পর কংগ্রেস নেতা তথা মামলার অন্যতম আইনজীবী কৌস্তভ বাগচী একথা জানান।

পুরুলিয়ায় বিরোধী পরিচালিত পুরসভা ঝালদা। গত পুর নির্বাচনের ফলাফলে তা বিরোধীদের দখলে গেলেও পরবর্তী সময়ে একাধিক আইনি জট ও দলবদলের জেরে একসময় তার দখল নেয় শাসকদল তৃণমূল। তা নিয়ে মামলা, পালটা মামলা হয়েছে।

এখানে দীর্ঘদিন ধরেই তৃণমূল ও কংগ্রেসের মধ্যে টানা দ্বন্দ্ব চলছে। কখনও দলবদলকারী সদস্যকে পুরপ্রধান করা নিয়ে, কখনও আবার দলবদল আইনের প্রয়োগ করে বারবার পুরসভার বোর্ড গঠনের প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এমত পরিস্থিতিতে গত ৮ ডিসেম্বর নতুন করে চেয়ারম্যান নির্বাচনে আস্থা ভোটের কথা থাকলেও তা হয়নি।

এর পর বৃহস্পতিবার এই সংক্রান্ত শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, দ্রুত চেয়ারম্যান নির্বাচন করতে হবে। নির্বাচনের জন্য ৩ জন কাউন্সিলর আদালতে নোটিস দিলেই হবে।

আপাতত ঝালদা পুরসভার দায়িত্ব থাকবেন মহকুমা শাসকের উপর। নতুন চেয়ারম্যান নির্বাচিত হলে তার পর থেকে তিনি দায়িত্ব দেবেন। কিন্তু ঝালদা পুরসভা নিয়ে এসব টানাপোড়েনের মাঝে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছেই।

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top