News Flash

  • Home
  • দিনের খবর
  • মানুষের আশীর্বাদে এযাত্রায় বেঁচে গেলাম, মমতা
Image

মানুষের আশীর্বাদে এযাত্রায় বেঁচে গেলাম, মমতা

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : বর্ধমান সফর থেকে ফেরার পথে বুধবার বড়সর দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মুখ্যমন্ত্রী। এদিন রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই অভিজ্ঞতার কথা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।

তিনি বলেন, ‘‘একটা গাড়ি আমার গাড়ির সামনে আচমকা চলে আসে। ২০০ কিলোমিটার বেগে ওই গাড়িটা যাচ্ছিল। আমার গাড়ি গলি দিয়ে বেরোচ্ছিল। আমার চালক বুদ্ধিমানের মতো জোরে ব্রেক কষে। আমার গাড়ির কাচ খোলা ছিল। যদি কাচ বন্ধ থাকত, আমার মৃত্যু হতে পারত। কাচ ভেঙে ড্যাশবোর্ড-সহ আমার সারা গায়ে ঢুকে যেত। পুরো ড্যাশবোর্ডটা এসে আমার মাথায় লেগেছে। একটু রক্তও পড়েছে। এখন ফুলে আছে সামান্য। মাথাটা এখনও টনটন করছে।’’

যে গাড়িটি কনভয়ে ঢুকে পড়েছিল, সে প্রসঙ্গে মমতা কোনও মন্তব্য করতে চাননি। বলেন, ‘‘আইনের ওপরে ছেড়ে দিয়েছি। পুলিশ তদন্ত করে দেখুক। এটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’’ পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘কোন গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়েছে, আমরা তদন্ত করে দেখছি।’’

Releated Posts

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

রিয়েল-টাইম বিপর্যয় সতর্কতায় ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করল কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সতর্কতা পৌঁছে দিতে কেন্দ্র সরকার ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top