News Flash

  • Home
  • দিনের খবর
  • এএপি পঞ্জাবের ১৩টি আসনের মধ্যে সবকটিতে জিতবে : ভগবন্ত মান
Image

এএপি পঞ্জাবের ১৩টি আসনের মধ্যে সবকটিতে জিতবে : ভগবন্ত মান

চন্ডীগড়, ২৪ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে এএপি পঞ্জাবের ১৩টি আসনের মধ্যে সবকটিতে জিতবে, একথা বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবার মুখ্যমন্ত্রী মান একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন বলেন, আম আদমি পার্টি পঞ্জাবের ১৩টি লোকসভা আসনের মধ্যে সবকটিতেই জিতবে। চণ্ডীগড়ের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের জন্য এএপি কংগ্রেসের সঙ্গে জোট গঠন করেছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন যে আপ-এর লোকসভা আসনের সংখ্যা ১৪ হতে পারে কারণ একটি লোকসভা আসন চণ্ডীগড়ের। তিনি এদিন আরও বলেন, “পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। ১৩টি আসন আমাদের পক্ষে যাবে।”

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই জানান, এএপি এখন দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য প্রস্তুত। অন্যদিকে, এএপিও প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top