News Flash

Image

রামরাজ্যে গরিবদের রক্ষা হবে, রাজ্যপাল

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : সদ্য উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরে প্রভু রামের প্রতিষ্ঠা হয়েছে। আর তারপর থেকেই দেশজুড়ে বিতর্কের শীর্ষে ভারতবর্ষ। কেউ কেউ রামরাজের সূচনা বলছেন। বুধবার রাজভবনে নিন্দুকদের উত্তর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ”রামরাজ্য মানে লোকতন্ত্রের সম্মান করা। এখানে গরীব মানুষের রক্ষা হবে।”

এদিন রাজভবনে উত্তরপ্রদেশের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সরদার বল্লভ ভাই প্যাটেল হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নারায়না স্কুলের দুই ছাত্র ছাত্রী উত্ত্র প্রদেশ সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য তুলে ধরেন আগত বিশিষ্ট জনের সামনে। খাদ্য, গঙ্গা, ধর্মীয় স্থান, এর সম্ভারে সংকলিত উত্তরপ্রদেশ রাজ্য। এখানেই অবস্থিত দেশের অন্যতম প্রাচীন শহর কাশি। অনুষ্ঠানে উত্তর প্রদেশ নিয়ে কবিতা পাঠ করে শোনানো হয়।

এর পরেই রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, ”উত্তর প্রদেশ স্থাপনা দিবস পালন করছে খুশির বিষয়। সংস্কৃতি ও ধর্মীয় অখণ্ডতার প্রতীক। মৌর্য থেকে মুঘলের উত্থান পতন দেখেছে। সাংস্কৃতিক পূণ্য ভূমি। উদ্গম স্থান উত্তরপ্রদেশ। সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ফলে মানুষের আন্তরিক শক্তির বহির্গমন হয়েছেন। প্রত্যেক মানুষের ইচ্ছা পূরণ হয়েছে। রামায়ণ আমাদের হৃদয়ে অবস্থিত। রামরাজ শব্দ যদি কারুর খারাপ লাগে তবে ধর্মরাজ বলব। রাম রাজ্য গরীব মানুষের রক্ষা হবে। গরীব মানুষের রক্ষা মানে লোকতন্ত্রকে সম্মান করা হবে।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top