News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতার মন্তব্যে ক্ষুব্ধ অধীর বললেন, “এ নিয়ে কিছু বলতে পারব না”
Image

মমতার মন্তব্যে ক্ষুব্ধ অধীর বললেন, “এ নিয়ে কিছু বলতে পারব না”

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : রাহুল গান্ধীর নাম মুখে না এনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে বলেন, “বাংলায় যে আসছেন, ইন্ডিয়ার জোট সঙ্গী হিসাবে কি আমাদের জানিয়েছেন যে দিদি আপনার রাজ্যে যাচ্ছি? আমাদের কিছু জানানো হয়নি।”

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “রাহুল গান্ধী যাত্রা করছেন। উনি কাকে নেমন্তন্ন করবেন, সেটা আমার সাবজেক্টের মধ্যেই পড়ে না। তাই এ নিয়ে কিছু বলতে পারব না”। অধীরবাবুর কথায়, আসন সমঝোতার ব্যাপারেও কিছু বলতে পারব না। কারণ এ ব্যাপারে যা কথা বলার তা হাইকম্যান্ডই বলছিল বলে জানি।

‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে বৃহস্পতিবার বাংলায় ঢুকবেন রাহুল গান্ধী। তার ২৪ ঘণ্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা নিয়ে ইতিমধ্যে আন্দোলিত রাজ্য রাজনীতি। তাহলে কি ইন্ডিয়া জোট ভেঙে যাচ্ছে?

মঙ্গলবার রাহুল জানিয়েছিলেন, তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। মমতার সঙ্গে তাঁর সম্পর্ক ভাল বলেও দাবি করেছিলেন রাহুল। কিন্তু এদিন মমতা বলেন, ভুল কথা। কোনও আলোচনাই চলছে না। আমি আসন সমঝোতার জন্য প্রথমে যে প্রস্তাব দিয়েছিলাম তা ওরা প্রত্যাখান করেছে। তার পর আমার দল সিদ্ধান্ত নিয়েছে বাংলায় একাই চলবে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top