News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতে কাঁপছে হরিয়ানা, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ছুটি বাড়ল ২৭ জানুয়ারি পর্যন্ত
Image

শীতে কাঁপছে হরিয়ানা, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ছুটি বাড়ল ২৭ জানুয়ারি পর্যন্ত

চন্ডীগড়, ২৪ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হরিয়ানায়, প্রবল শৈত্যপ্রবাহে দুর্বিষহ অবস্থা রাজ্যবাসীর। আর এই ঠান্ডার প্রেক্ষিতেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ছুটি বাড়ালো হরিয়ানা সরকার। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে স্কুলে। বুধবার হরিয়ানা সরকার জানিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে হরিয়ানার স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ছুটি আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

সমগ্র হরিয়ানায় শীতের দাপট বজায় রয়েছে, একইসঙ্গে থাকছে ঘন কুয়াশার দাপট। শীত ও কুয়াশার কারণে রোজই প্রভাবিত হচ্ছে স্বাভাবিক জনজীবন। হরিয়ানার কোথাও কোথাও ৩ ডিগ্রির নীচেও নেমে যাচ্ছে তাপমাত্রা। মাত্রাতিরিক্ত এই ঠান্ডার জন্যই ছোটদের ক্লাসে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top