News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেহের কালী বাড়িতে আয়োজিত যজ্ঞে উপস্থিত কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

মেহের কালী বাড়িতে আয়োজিত যজ্ঞে উপস্থিত কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ২২ জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রাম লালার প্রান প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে ধর্মপ্রান মানুষ। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সোমবার মেহের কালী বাড়িতেও বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। মেহের কালী বাড়িতে আয়োজিত যজ্ঞে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 

রীতি মেনে মন্ত্র পাঠ করে সেখানে যজ্ঞ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 

পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, রাম মন্দিরের উদ্বোধন একটা পরম আনন্দের বিষয়। এই আনন্দকে ভাষায় বুঝানো যাবে না। এইটা অনুভবের বিষয়। ৫০০ বছরের প্রতিক্ষার অবসান হয়েছে। এদিকে বিদ্যাসাগর বীজ সংলগ্ন 

তাছাড়া, যোগেন্দ্রনগর এলাকায় রাম মন্দির ঘিরে এদিন সকালে এক শোভাযাত্রা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

তিনি বলেন, আজকের এই বিশেষ দিন সনাতন ধর্মের জন্য অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার দিন। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে রাম মন্দিরের উপহার দিয়েছেন। এবং আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি।আজকে সকলের রামের আরাধনায় ব্রতী হয়েছে। 

উল্লেখ্য, এইদিন শুধুমাত্র আগরতলা শহরে নয় রাজ্যের বিভিন্ন স্থানে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে যজ্ঞের আয়োজন করা হয়। ধর্মপ্রান মানুষ উৎসাহের সাথে এই যজ্ঞে সামিল হয়েছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top