News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ের নাসিক ও সোলাপুরে দুটি কোম্পানিতে আগুন
Image

মুম্বইয়ের নাসিক ও সোলাপুরে দুটি কোম্পানিতে আগুন

মুম্বই, ২২ জানুয়ারি (হি.স.) : মুম্বইয়ের নাসিক ও সোলাপুরে দুটি কোম্পানিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকালে নাসিক ও সোলাপুর জেলায় অবস্থিত দুটি কোম্পানিতে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

নাসিক পুলিশ জানিয়েছে, সোমবার সকালে মনমাদের নগরচৌকি এলাকায় অবস্থিত নিম্বাস প্যাকেজিং কোম্পানিতে বয়লার বিস্ফোরণের কারণে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে মনমাদের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। বয়লার ফেটে যাওয়ায় এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত এখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি, স্থানীয় পুলিশ আগুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, এদিন সকালে সোলাপুর পূর্বের গান্ধীনগরে অবস্থিত হিংলাজ মাতা বিদ্যা কারখানা সংলগ্ন রাসায়নিক গুদাম ও একটি কাঠের কারখানায় আগুন লাগে। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। সেখানেও কোনও হতাহতের খবর মেলেনি।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top