News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতার রাম মন্দিরে রামভক্তদের সমাগম, আনন্দ-উৎসবে মেতেছে কলকাতা
Image

কলকাতার রাম মন্দিরে রামভক্তদের সমাগম, আনন্দ-উৎসবে মেতেছে কলকাতা

কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। তার আগে কলকাতায় উৎসবের আমেজ। সকাল থেকেই মধ্য কলকাতার সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন রাম মন্দিরে ভক্তদের সমাগম ঘটেছে। দলে দলে ভক্তরা বর্ণাঢ্য শোভা যাত্রা করে উপস্থিত হয়েছেন মন্দির প্রাঙ্গণে। এদিকে মধ্য কলকাতার রাম মন্দিরকে বিশেষ রূপে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষত যারা অযোধ্যায় যেতে পারেননি তারা কলকাতায় নিজ নিজ এলকায় রাম পুজোয় মেতেছে। এছাড়াও উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন মন্দিরে এদিন রাম পুজোর আয়োজন করা হয়েছে।

এবিভিপির পক্ষ থেকে এদিন ভবানীপুর সংলগ্ন পদ্মপুকুর এলাকায়, লেক গার্ডেনস রাম মন্দির, কলকাতা মিউজিয়ামের কাছে নাগেশ্বর মন্দির, সহ বিভিন্ন মন্দিরে রাম পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি বিজেপি লিগ্যাল সেলের পক্ষ থেকে লাড্ডু বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনে অযোধ্যা থেকে রাম পুজোর লাইভ দেখানোর ব্যাবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ৫০০ বছর সংগ্রামের পর অযোধ্যায় রাম মন্দির আবারো ফিরে পাওয়া গেছে। তারই উৎসবে মেতেছে কলকাতা সহ ভারতবাসী।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিপুল ভোট, পার হল ৮০ শতাংশের গণ্ডি

কলকাতা, ৬ অক্টোবর(আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।…

ByBySandeep Biswas Oct 6, 2026

প্রধানমন্ত্রী মোদির ২৫ বছরের নেতৃত্বের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব, দেওয়া হল ‘স্ট্যান্ডিং ওভেশন’

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাহী পদে সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর নেতৃত্ব দেওয়ার মাইলফলককে…

ByByNews Desk Oct 6, 2026

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আহত ১১ ভারতীয়

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার তীব্র নিন্দা জানাল ভারত।…

ByByNews Desk Oct 6, 2026

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top